" আমাদের অঙ্গীকারনামা "
"এইচ আর" ও "কমপ্লায়েন্স" এর মিড লেবেল অফিসারের সমন্বয়ে গঠিত "কমপ্লায়েন্স অফিসার'স বন্ধু সার্কেল" এ যোগ দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন ।
আপনার মতো সত, যোগ্য ও বন্ধুত্বপুর্ন সাহসী অফিসারকে পাশে পেয়ে আমরা অনেক সাহস আর শক্তি পাব আগামীদিনে চলার পথে ।
আমরা যা যা করবঃ
☆ আর সারাক্ষন ভয় ভয় নিয়ে তোমাকে থাকতে হবেনা, চাকরি না থাকলে বা ছেড়ে দিলে আমরা সবাই মিলে চাকরি খুঁজে দেব । যতদিন পর্যন্ত চাকরি না পাবে প্রয়োজনে আর্থিকভাবে সাহায্য করে তোমার সমস্যা সমাধান করব ইনশাল্লাহ।
☆ তোমার প্রয়োজনে যে কোন ডকুমেন্ট সংগ্রহ ও সরবারহ করে তোমাকে সহযোগিতা করব।
☆ আজ থেকে নিজেদের মাঝে চ্যটিং, মেইল, ফোন এর মাধ্যমে আলোচনা করে আমাদের জ্ঞানের বিস্তার ঘটাব, কেউ কোনও নতুন বিষয় জানলে বা সমস্যার মাধ্যমে অভিজ্ঞতা হলে অন্যকে জানিয়ে সহযোগিতা ও সতর্ক করব।
☆ বিশেষ বিশেষ ছুটির দিনে ফ্যামিলি নিয়ে বা বন্ধুরা মিলে আড্ডা দেব বা দুরে ভ্রমনে গিয়ে সম্পর্কটাকে শক্তিশালী করব ।
☆ আমাদের কারো আত্মীয় বা জুনিয়রদের সাধ্যমতো কর্মসংস্থানের সুযোগ করে দেব বা সহযোগিতা করব । কারন আমরাতো ঘুষ দিয়ে চাকুরী নেইনি, কেউ না কেউ তো আমাদেরও সহযোগিতা করেছিল । তাহলে আমরা এখন অকৃতজ্ঞ হব কি করে ।
আমরা যা যা করবনা :
× কেউ কম জানে বলে তাকে অসম্মান বা বেশি জানি বলে অহংকার করবনা ।
× অসততার আশ্রয় নেবনা ।
× আমাদের কারো ফ্যামিলি বা ব্যক্তিগত লাইফকে অসম্মান করব বা সম্মানহানীকর বা রাজনৈতিক বা রাষ্ট্র বিরোধী কোন কাজে যোগ দিয়ে অযথা জামেলায় জড়াবনা।
× কারো আচরনে কোন সমস্যা হলে তার সাথে খারাপ ব্যবহার করবনা বা কথা বলা বন্ধ করে সম্পর্কটাকে নষ্ট করবনা, প্রয়োজনে আলোচনা করে ভুলবোঝাবুঝির সমাধান করব ।
× আমরা সবাই বন্ধু তাই নেতা হওয়ার চেষ্টা করে ভেতরে ভেতরে কলকাঠি নারাব না।
আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ ।
0 comments:
Post a Comment